তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি জাইমা রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তার বাবা তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ।
গণতন্ত্র রক্ষায় দেশের জন্য আজীবন লড়াই করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জেল-জুলুমেরও শিকার হয়েছেন তিনি। তার সংগ্রামী নেতৃত্বের অবদানে রাষ্ট্রীয় সবোর্চ্চ পদক স্বাধীনতা পুরস্কার প্রধান করে সরকার।
এর আগে, বিকেল ৪টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হন। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।