বাংলা নববর্ষের প্রম দিন ময়মনসিংহের গৌরীপুরের ছয় কৃষকের বাড়ি থেকে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল ও গাও রামগোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী কৃষকদের একজন কামাল হোসেন গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার পুম্বাইল গ্রামে মঙ্গলবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে গরু চোরেরা কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ২টি গাভী নিয়ে যায়।
একই রাতে পুম্বাইল গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১লাখ টাকা মূল্যের ১টি ষাঁড় গরু, তার ভাই ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১লাখ ৫০হাজার টাকা মূল্যের ১টি ষাঁড় গরু ও ১টি গাভী গরু, মৃত হাসান আলীর পুত্র আব্দুল আজিজের গোয়ালঘর থেকে লাখ টাকা মূল্যের ২টি গাভী গরু, বিশ্বনাথপুর গ্রামের মৃত মতিউর রহমান ফকিরের পুত্র মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০হাজার টাকা মূল্যের ১টি গাভী গরু নিয়ে যায়।
অপরদিকে একই রাতে রামগোপালপুর ইউনিয়নের গাঁওরামগোপালপুর গ্রামের জিলফত আলীর পুত্র আব্দুল হেলিমের প্রায় সাড়ে লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে।
বিশ্বনাথপুর গ্রামের মো. ইব্রাহিম হোসেনের পুত্র নবী হোসেন জানান, গোয়ালের গরু রক্ষা করতে আমরা এখন গোয়ালঘরে রাত্রিযাপন করি। অনেকের মধ্যরাত পর্যন্ত থাকে। চোরেরা বিশেষ কৌশলে গরু নিয়ে যাচ্ছে।