শেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগ আরও বাড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য প্রকাশ করে।
সরকারি হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৯০-এ।
এ সময়ের মধ্যে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৩৪ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা অনেক বেশি—২৭ হাজার ১৬৪ জন।
হাসপাতালে ভর্তি পরিস্থিতিও বেশ চাপের। এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১৭ হাজার ৯৯৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন।