আগামী সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে অংশ নিতে কিরগিজস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান। ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, পুতিনের সঙ্গে এটি হবে ইরানের প্রেসিডেন্টের ষষ্ঠ বৈঠক।
দুই নেতার এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই। গত ২৮ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে তেহরান ও মস্কোর শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।