মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, গত তিন মাসে মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এলাকার মানুষ যে ধরনের নিরাপত্তা প্রত্যাশা করছেন, তা নিশ্চিত করতে আরও কাজ করতে হবে।
তিনি বলেন, মোহাম্মদপুরকে একেবারে অপরাধমুক্ত করতে কিছুটা সময় প্রয়োজন। নাগরিকদের প্রত্যাশার সঙ্গে পুলিশও একমত এবং অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে অভিযান ও নজরদারি চালানো হবে।
এ সময় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং নামে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।
এ ছাড়া তেজগাঁও জোনে পুলিশিং ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দেন তিনি। রাতে অটোরিকশার গ্যারেজে অবস্থানকারীদের বিষয়েও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। гараেজের ভেতরে রাতে কাউকে পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।