দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচে এই ঘটনা ঘটে। ধীরগতির বোলিংয়ের বিষয়টি ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা রিপোর্ট করেন। পরে ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী বাংলাদেশের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সেই নিয়মেই বাংলাদেশের ওপর এই শাস্তি আরোপ করা হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক জ্যোতি দলের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে একই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।